সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

টেলিভিশনে মাধ্যমিকের ১২টি বিষয়ের ক্লাস বুধবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার শুরু করা হয়েছে। এ লক্ষ্যে সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। ‘আমার ঘরে আমার স্কুল’ নামে এসব ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আজ বৃহস্পতিবার মাধ্যমিকে ১২টি বিষয়ের ক্লাস প্রচার করা হয়।

প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক (বাসারকাজ) দেয়া হচ্ছে। পরদিন টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।

মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে : বুধবার ষষ্ঠ শ্রেণির ইংরেজি ২য় পত্র এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলা ২য় পত্র ও গণিত ক্লাস সকাল ১১টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত, অষ্টম শ্রেণির বিজ্ঞান ও বাংলা ২য় পত্র ক্লাস ১২টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির পাদার্থবিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ইংরেজি ২য় পত্র, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং অর্থনীতি বিষয়ের ক্লাস ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com