ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

এফডিসির নজরুল ভাস্কর্যের একটি অংশ ভেঙে গেছে

বিনোদন প্রতিবেদক: রাজধানীর বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যটি দীর্ঘদিন থেকে অযত্ন, অবহেলায় ছিল। আজ ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সময় এর একটি অংশ ভেঙে গেছে। এতে চলচ্চিত্রসংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিচালক অপূর্ব রানা গন্যমাধ্যমকে বলেন, ‘কাজী নজরুল ইসলামের ভার্স্কযটি সরিয়ে নেওয়ার সময় আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। এমন মূল্যবান একটি ভাস্কর্যের প্রতি আমাদের যতটুকু যত্নবান হওয়া প্রয়োজন ছিল আমরা তা হইনি। এটা দুঃখজনক।’

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সময় অসাবধানতাবশত ভেঙে গেছে। খুব দ্রুত আমরা এটি মেরামত করবো। আশাকরছি, কোনো সমস্যা হবে না।’

বিএফডিসির ৩ এবং ৪ নং ফ্লোর ভেঙে ফেলার কাজ চলছে। এর পেছনেই ছিল কবির ভাস্কর্য। অনেকেই জায়গাটিকে ‘নজরুল চত্বর’ বলেন। এফডিসির মূল গেইট থেকে একটু সামনে এগুলেই হাতের ডান পাশে এটি অবস্থিত। দীর্ঘদিন ধরেই ভাস্কর্যটি অরক্ষিত অবস্থায় ছিল। এর রং নষ্ট হয়ে গেছে অনেক আগেই। ভাস্কর্যটি সরিয়ে বর্তমানে ৮ নং ফ্লোরের পাশে রাখা হয়েছে। এটি ১৯৮৪ সালে তৈরি করেন ভাস্কর শামীম শিকদার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

এফডিসির নজরুল ভাস্কর্যের একটি অংশ ভেঙে গেছে

আপডেট টাইম : ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০