ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

পরস্পরকে আনফলো করলেন সারা-কার্তিক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলী খান। এই জুটিকে নিয়ে চর্চা অনেকদিন ধরেই। কিন্তু এখন তাদের মধ্যে চলছে মনোমালিন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় কার্তিক ও সারা। কিন্তু সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন এই জুটি। এরপর থেকেই বলিপাড়ায় তাদের সম্পর্কের টানাপড়েনের গুঞ্জন চাউর হয়েছে।

কার্তিক আরিয়ান ও সারা আলী খানকে নিয়ে চর্চা শুরু হয় ২০১৮ সালে। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে কফি ডেটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সারা। পরবর্তী সময়ে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। ‘লাভ আজ কাল টু’ সিনেমায় অভিনয় করতে গিয়ে কার্তিক-সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাদের প্রেমের গুঞ্জনও শোনা যায়।

কিন্তু কার্তিক-সারা হঠাৎ করে পরস্পরকে কেন আনফলো করলেন তা এখনো জানা যায়নি। যদিও ‘লাভ আজ কাল টু’ সিনেমার প্রচারের সময়ই তাদের ব্রেকআপের গুঞ্জন শোনা গিয়েছিল। ব্যক্তিগত সম্পর্কের চেয়ে নাকি অভিনয় ক্যারিয়ারের প্রতি মনোযোগী হতে চান তারা।

সারা আলী খান অভিনীত পরবর্তী সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। অন্যদিকে, আল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’ সিনেমার হিন্দি রিমেকে কার্তিককে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

পরস্পরকে আনফলো করলেন সারা-কার্তিক

আপডেট টাইম : ০৭:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০