ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

লন্ডনের ২১ তম রেইনবো চলচ্চিত্র উৎসবে ‘গণ্ডি’

বিনোদন প্রতিবেদক: দেশের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাজ্যে প্রদর্শিত হবে ফাখরুল আরেফীন খান পরিচালিত চলচ্চিত্র ‘গণ্ডি’।

আসছে ১৮ অক্টোবর লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’। যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘গণ্ডি’। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ ও অনলাইনে এ ঘোষণা দিয়েছে।

পাশাপাশি ছবির নির্মাতাও খবরটি নিশ্চিত করে বলেন, ‘করোনাকালীন এই সময়ে বিশ্বের অনেক দেশের চলচ্চিত্র উৎসব বন্ধ। এরমধ্যেও অনলাইনে রেইনবো চলচ্চিত্র উৎসব আমাদের ছবি দিয়ে তাদের উৎসব উদ্বোধন করবে, এটা আমাদের জন্য দারুণ এক সংবাদ।’

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এটি। রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’র কাহিনি মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষকে ঘিরে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসবই আছে এর গল্পে।

‘গণ্ডি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘ফেলুদা’ তারকা সব্যসাচী চক্রবর্তী ও ‘ঘুড্ডি’ খ্যাত সুবর্ণা মুস্তাফা।
সব্যসাচী আর সুবর্ণার পাশাপাশি আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ। ছবিটির কাজ কক্সবাজার, ঢাকা ও লন্ডনে হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

লন্ডনের ২১ তম রেইনবো চলচ্চিত্র উৎসবে ‘গণ্ডি’

আপডেট টাইম : ০৮:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০