ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সালওয়ার সঙ্গে এবার শিপনের নতুন সিনেমা বীরত্ব

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়ক শিপন মিত্র সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় যাত্রা করেন। সে যাত্রা ছিলো আলোচিত ও প্রশংসিত। ছবিটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। এরপর আরও বেশ কিছু সিনেমায় দেখা গেছে এই চিত্রনায়ককে।

এবার নতুন করে তিনি কাজ করতে যাচ্ছেন ‘বীরত্ব’ নামের একটি সিনেমায়। এখানে তিনি জুটি বাঁধবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী নিশাত নাওয়ার সালওয়া। সম্প্রতি নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
‘বীরত্ব’ শিরোনামের ছবিটি চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করবেন সাইদুল ইসলাম রানা। ছবিটির প্রসঙ্গে শিপন বলেন, ‘করোনার আগে নতুন একটি সিনেমার শুটিং করেছিলাম। সেটির শুটিং বন্ধ হয়ে যায়। এরপর কোনো সিনেমায় কাজ করা হয়নি। ‘বীরত্ব’ দিয়ে বলা চলে সিনেমায় কামব্যাক করছি।

এ সিনেমার গল্প আগেই শুনছিলাম নির্মাতার কাছে। দারুন একটি গল্প। এখানে একদম নতুন লুকে আমি আসবো। আগামী মাসেই এই সিনেমার শুটিং হতো কিন্তু আমার ফিটনেসের কারণে অক্টোবর মাস পর্যন্ত পিছিয়ে নেয়া হয়েছে। ছবির প্রযোজক ও পরিচালককে ধন্যবাদ। তারা আমাকে খুব ভালো একটি ছবিতে কাজের সুযোগ করে দিয়েছেন।

সেইসঙ্গে আমার সালওয়াকে অভিনন্দন জানাই নতুন চলচ্চিত্রের জন্য। আশা করছি তার সঙ্গে খুব ভালো অভিজ্ঞতা হবে কাজের। তাকে যতদূর দেখেছি বেশ মনযোগী সে তার কাজ নিয়ে। ভালো লেগেছে।’

‘বীরত্ব’ ছবিটি প্রযোজনা করছেন শুক্লা বনিক এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রঞ্জুন দত্ত ও তুষার এইচ তুর্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সালওয়ার সঙ্গে এবার শিপনের নতুন সিনেমা বীরত্ব

আপডেট টাইম : ০২:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০