ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রে শহিদুল ইসলাম বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক এম শহিদুল ইসলাম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা এম শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় বিমসটেক নামক আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মহাসচিবের দ্বায়িত্ব পালন করছেন। চলতি সেপ্টেম্বরে তার তিন বছর মেয়াদি এ দায়িত্ব শেষ হচ্ছে।

শহিদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। পেশাজীবনে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ওয়াশিংটনে মিনিস্টার ও মিশন উপ-প্রধান, জেনেভায় কাউন্সিলর ও কলকাতায় প্রথম সচিব হিসেবে কাজ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক, ইউরোপ ডিভিশনের পরিচালক, পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের অফিসের পরিচালকসহ বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন শহিদুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্রে শহিদুল ইসলাম বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৭:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০