ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

পবন ভক্তের মৃত্যুতে পাশে দাঁড়ালেন রাম চরণ-আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক: গত ২ সেপ্টেম্বর ছিল দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণের জন্মদিন। প্রিয় অভিনেতার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তিন ভক্ত, আহত হয় আরো তিনজন।

গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কুপাম-পালামানেরু হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ভক্তদের মর্মান্তিক মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন পবন কল্যাণ। পরে মৃতের পরিবারকে অর্থসাহায্যেরও ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

এদিকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও আল্লু অর্জুনও মৃতের পরিবারকে অর্থসাহায্যের ঘোষণা দিয়েছেন। আল্লু অর্জুন এক টুইটে লিখেছেন—এক দুর্ঘটনায় আমাদের পবন গুরুর ভক্ত মারা গেছেন। তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি তাদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি অর্থসহায়তা দিয়ে সহযোগিতা করতে চাই।

অন্যদিকে রাম রচণ এক টুইটে লিখেছেন—কুপামে যা ঘটেছে তা চূড়ান্তভাবে হৃদয়বিদারক। তাদের আত্মার শান্তি কামনা করছি। যে পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। জানি, এই জীবনের মূল্য দিতে পারবো না। কিন্তু এই দুঃসময়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই। প্রত্যেক পরিবারকে আড়াই লাখ রুপি অর্থসহায়তা করবো।

পবন কল্যাণ দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবীর ছোট ভাই। রাম চরণের কাকা। অন্যদিকে অভিনেতা আল্লু অর্জুন রাম চরণের মামাতো ভাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

পবন ভক্তের মৃত্যুতে পাশে দাঁড়ালেন রাম চরণ-আল্লু অর্জুন

আপডেট টাইম : ১১:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০