সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

ভুয়া আইনজীবী কারাগারে

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ বার পঠিত

 

আদালত প্রতিবেদক: সুফিয়া খানম রিমি ওরফে মৌ নামের এক ভুয়া আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল হক খান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে আকবর হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার জেলা ও দায়রা জজ আদালত বিল্ডিংয়ের গেট থেকে মক্কেলের সঙ্গে মামলার তদবিরের সময় ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি। পরে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে বলা হয়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একই অপরাধে ২০১৯ সালের ৫ মে তিনি আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন। সে সময়ও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com