সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি : সিটিজেন নিউজ।
‎খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ফকিরনালা গ্রামে এক মারমা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযুক্ত মো. মিজানকে(৩৪) আটক করে বিএনপি নেতার হাতে তুলে দিয়েছে।

আজ সোমবার ২৩ মার্চ ২০২৬ দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

‎অভিযুক্ত মো. মিজানের পিতার নাম মো. আনোয়ার হোসেন। তার বাড়ি ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাতিমুড়া এলাকার শিকদার টিলায় বলে জানা গেছে।

‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধু কুয়া থেকে পানি আনতে গেলে মো. মিজান তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে অকুস্থলে গিয়ে মো. মিজানকে আটক করেছে।

‎পরে এলাকাবাসী অভিযুক্তকে স্থানীয় বিএনপি নেতা হাফিজুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।

এদিকে, ফকিরনালা গ্রামের বাসিন্দা মারমা ঐক্য পরিষদের নেতা মংমং মারমা এ ঘটনায় থানায় মামলা না দিতে স্থানীয় লোকজনকে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com