ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

মারা গেলেন অভিনেতা কে এস ফিরোজ

বিনোদন ডেস্ক: বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম বলেন—অনেক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। গত ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। করোনার এই দুঃসময়ে ভালো ছিলেন। কিন্তু চারদিন আগে নিউমোনিয়া অ্যাটাক করলে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজ ভাইকে। সেখানেই মারা যান তিনি।

মৃত্যুকালে কে এস ফিরোজ স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে রাবিয়া হাজান ফিরোজ জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত হরা হবে।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কে এস ফিরোজ। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। টিভি নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। এছাড়া তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’।

কে এস ফিরোজের জন্ম বরিশাল জেলায়। অভিনয় জগতে আসার আগে এ অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

মারা গেলেন অভিনেতা কে এস ফিরোজ

আপডেট টাইম : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০