ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নায়ক ফারুককে

বিনোদন প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য কার্গো বিমানে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুককে। আগামীকাল ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। সঙ্গে যাবেন তার সহধর্মিণী ফারহানা ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন বরেণ্য এই অভিনেতা।

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘করোনার কারণে যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত নয়। তাই সময় নষ্ট না করে মালবাহী কার্গো বিমানের বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে যেতে হচ্ছে। এতে কোনো সমস্যা দেখছি না। আমি মনে করি, আমি বিশেষ কেউ নই। আমার কাছে প্রাইভেট বিমান আর কার্গো বিমানের মধ্যে পার্থক্য নেই। আমি সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। সাধারণ মানুষের কাতারেই ছিলাম।

তিনি আরো বলেন, ‘সরকার আমার চিকিৎসার জন্য সর্বোচ্চ সচেতন। সকাল-বিকাল সবাই খোঁজ নিচ্ছেন। বলছেন, আমার কী লাগবে? কিন্তু আমি কিছু নিতে চাই না, যতক্ষণ আমার সামর্থ্য আছে। আমি সবার কাছে শুধু দোয়া চাই। যেন সুস্থ হয়ে মানবসেবায় ফিরতে পারি।

রক্তে সংক্রমণের জটিলতা দেখা দেওয়ার কারণে ফারুককে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তারও আগে গত ১৮ আগস্ট তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ থাকায় ফারুকের করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নায়ক ফারুককে

আপডেট টাইম : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০