ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আমাকে শারীরিক নির্যাতন করতো: মুনমুন

বিনোদন প্রতিবেদক: নব্বইয়ের দশকের চাহিদাসম্পন্ন নায়িকা মুনমুন। ব্যক্তিগত জীবনে মীর মোশাররফ হোসেন রোবেনের সঙ্গে প্রেমে জড়ান এই নায়িকা। প্রেমের পর তা পরিণয়ে রূপ নেয়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। কিন্তু তাদের এই ভালোবাসার সংসার এক যুগ পার না হতেই ভেঙে যায়।

গত কোরবানির ঈদের পরদিন এই দম্পতির তালাক কার্যকর হয়। স্বামী মীর মোশাররফ হোসেন রোবেনের নির্যাতন ও স্বার্থপরতার শিকার হয়ে তাকে তালাক দিয়েছেন বলে জানান নায়িকা মুনমুন।

মুনমুন চলচ্চিত্রে কাজের পাশাপাশি নিয়মিত স্টেজ শো করতেন। স্টেজ শো করতে গিয়ে পরিচয় হয় রোবেনের সঙ্গে। ২০১০ সালে তারা বিয়ে করেন। এ প্রসঙ্গে মুনমুন রাইজিংবিডিকে বলেন, ‘দেখুন আমরা কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমাদের সন্তানও রয়েছে। এই পর্যায় এসে কেউ কী চায় সংসার ভেঙে যাক। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমি অনেক সেক্রিফাইজ করেছি। আমাকে শারীরিক নির্যাতনও করতো।’

এর আগে মুনমুন ২০০৩ সালে সিলেটের একজন ব্যবসায়ীকে বিয়ে করেন। ২০০৬ সালে সেই সংসার ভেঙে যায়।
‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী কেন ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আমাকে শারীরিক নির্যাতন করতো: মুনমুন

আপডেট টাইম : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০