রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,, নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন-রেজাউল

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতা করার জন্য দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ।

নওগাঁ-৬ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জাতীয় সংসদের চারটি শূন্য আসনের উপ-নির্বাচনের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপি’র মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়।

রোববার দুইটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। বাকি রইলো ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের প্রার্থীর নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com