ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

লন্ডনের পর এবার বুসান চলচ্চিত্র উৎসবে ‘নোনাজলের কাব্য’

বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’। ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে এটি।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বিআইএফএফ) প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয়। বর্তমানে এই চলচ্চিত্র উৎসব এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত।

নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, “এটি আমার প্রথম সিনেমা। চিত্রনাট্যের প্রথম খসড়া লিখেছি পাঁচ বছর আগে। পটুয়াখালীর প্রত্যন্ত এক চরে ১৫-২০ ঘর জেলের বসবাস। সেই জেলেপাড়ায় হঠাৎ এক ভাস্করের আগমন এবং তাকে ঘিরে গ্রামবাসীর জল্পনা কল্পনা, ভালো লাগা এবং পরিশেষে সংঘাত— এই নিয়েই ‘নোনাজলের কাব্য’র গল্প। এর নির্মাণ কাজটি ভীষণ কঠিন ছিল। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নানা বাধা এসেছে। করোনা মহামারি ও লকডাউন এর মধ্যে অন্যতম।”

বুসান চলচ্চিত্র উৎসবে ‘অফিশিয়াল সিলেকশন’ পাওয়া বাংলাদেশের একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’। এছাড়া এই উৎসবে জায়গা করে নিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানসিট’। উৎসবের সিনেমা সেন্টার-এ প্রদর্শিত হবে ‘নোনাজলের কাব্য’। চৈতন্য তামহানের ‘দ্য ডিসাইপেল’এবং ইভান আয়ারের ‘মাইলস্টোন’র মতো প্রশংসিত সিনেমার পাশাপাশি এটি প্রদর্শন হবে।

এছাড়া ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্যও নির্বাচিত হয়েছে সিনেমাটি। চলতি বছর সারা বিশ্ব থেকে মাত্র ৫৮টি সিনেমা ‘ফিচার ফিল্ম’ বিভাগে জায়গা করে নিয়েছে। এটি একজন তরুণ নির্মাতার জন্য অনেক বড় পাওয়া বলে মনে করেন রেজওয়ান।

তিনি বলেন, ‘ ২০২০-এর এই বৈরী পরিবেশে দু’দুটো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে স্থান করে নিতে পারাতে আমার পুরো টিম খুবই আনন্দিত। আন্তর্জাতিক মিডিয়া ও ফিল্মসংশ্লিষ্ট বিশ্বের সেরা মানুষগুলোর নজর থাকে এই উৎসবগুলোতে। সব মিলিয়ে আমি মনে করি এটি আমার মতো একজন তরুন নির্মাতার জন্য একটি বড় পাওয়া। আশা করছি ২০২১ সালের শুরুর দিকেই বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে পাবে। তবে তার আগে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে হবে।’

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার নির্মিত ‘নোনাজলের কাব্য’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুল প্রমুখ। সিনেমাটির গানের সুর করেছেন অর্ণব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

লন্ডনের পর এবার বুসান চলচ্চিত্র উৎসবে ‘নোনাজলের কাব্য’

আপডেট টাইম : ০৭:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০