ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

একনেকে ৪ প্রকল্প ৫৩৪ কোটি টাকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে একনেকের বৈঠক শুরু হয়। গণভবন থেকে অনলাইনে সভায় যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় চারটি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে একটি নতুন ও ৩টি পুরান প্রকল্প।

অনুমোদিত প্রকল্পের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরবান রেজিলিয়েন্স প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকার বহন করবে ১৩ কোটি ৩৫ লাখ আর ঋণ থেকে নেয়া হবে ৯৩ কোটি ৪০ লাখ টাকা। এটি প্রথম সংশোধিত প্রকল্প।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ১২ লাখ টাকা। পুরোটাই সরকার বহন করবে। এটিও সংশোধিত প্রকল্প। বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়। এটিও প্রথম সংশোধিত প্রকল্প।

২০২ কোটি ৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের ব্যয়ও সরকার বহন করবে। এটি নতুন প্রকল্প। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি ৪৩ লাখ টাকা। পুরোটাই সরকারি অর্থায়নে এটি বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জরবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটি ২য় সংশোধিত প্রকল্প।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিক সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

একনেকে ৪ প্রকল্প ৫৩৪ কোটি টাকার অনুমোদন

আপডেট টাইম : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০