বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শুভ মহালয়া আজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ শুভ মহালয়া। পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের দিকে যাত্রা শুরু করে।

প্রতি বছর মহালয়ার ৬ দিন পর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার মল মাসের (বলা হয় এ মাসে কোনো শুভ কাজ করা উচিত না) কারণে ৩৫ দিনপর ২২ অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মহালয়ার আনুষ্ঠানিকতা পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় প্রদীপ প্রজ্বলন, ঘট স্থাপন ও বিশেষ পূজা শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এসময় দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষাসুরমর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়।

এদিকে, রমনা কালীমন্দির ও গুলশান পূজা কমিটিও ভোরে বিশেষ অনুষ্ঠান করে। মহালয়ায় চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে মর্ত্যলোকে ভক্তরা আহ্বান জানান দুর্গতিনাশিনী দশভুজাকে।

সনাতন ধর্মে বলা হয়েছে, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন। এদিন মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com