বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

মহেশের সিনেমায় অভিনেত্রী বিদ্যা বালান

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

টলিউড ডটনেট জানিয়েছে, নির্মাতারা সিনেমার বিষয়ে বিদ্যার সঙ্গে যোগাযোগ করেছেন। এই অভিনেত্রীও এতে রাজি হয়েছেন। সিনেমাটিতে তার চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ। এতে মহেশের বোনের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। যদিও এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

তবে বিদ্যার তেলেগু সিনেমায় অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ভারতের বরেণ্য অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালক নান্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বালাকৃষ্ণা।
‘সরকারু বারি পাতা’ পরিচালনা করছেন পরশুরাম। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা। যুক্তরাষ্ট্রে সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হবে।

বিদ্যা ছাড়াও অভিনেতা অনিল কাপুরকেও সিনেমাটিতে দেখা যেতে পারে। এই অভিনেতাকে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সিনেমাটিতে মহেশের বিপরীতে থাকছেন অভিনেত্রী কীর্তি সুরেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com