ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার সিদ্ধান্ত

বিনোদন প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সকল প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে অফিস-আদালত ও সিনেমার শুটিং চালু করলেও সিনেমা হল খোলার অনুমতি মেলেনি।

হলমালিকদের অনুরোধে কয়েক দফা বৈঠকও হয়েছে। অবশেষে সোমবার (২১ সেপ্টেম্বর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে তালা খুলছে সিনেমা হলের। তবে প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই হল খোলা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেক্ষাগৃহ খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্ট মাসের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকের সিদ্ধান্ত ছিল, ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি করোনা পরিস্থিতি এখনকার চেয়ে কমে আসে তবে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি! তার আগে অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব। ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হলগুলো চালু হবে।’

এদিকে বেশকিছু সিনেমার নির্মাণ কাজ শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় সেসব সিনেমা মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া এরই মধ্যে কয়েকটি বিগবাজেটের সিনেমার নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০১:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০