ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সড়ক তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের বেশি রাস্তা তৈরি করা যাবে না। এই ধরনের রাস্তা তৈরির মানসিকতা ত‌্যাগ করতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষায় নতুন রাস্তার চেয়ে বিদ্যমান রাস্তা সংস্কারে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সড়ক তৈরিতে কম জমি অধিগ্রহণের দিকে নজর দিতে বলেছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইলিশের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে খাঁচায় অন্যান্য মাছচাষের জন্য প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

এম এ মান্নান বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি রয়েছে, প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল করা। সেজন্য ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।’ যারা বিদেশ থেকে ফেরত আসছেন, তাদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে বলেও তিনি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০