ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ‘টাইম’ ম্যাগাজিন। এতে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের তথ্যটি জানিয়ে ‘আর্টিকেল ফিফটিন’ সিনেমাখ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ পেয়েছে। আমি এই দলে জায়গা পেয়ে সম্মানিত।’

নিজের অভিব্যক্তি ব্যক্ত করে আয়ুষ্মান বলেন, ‘টাইম ম্যাগাজিন আমাকে যে সম্মান দিয়েছে এতে আমি সত্যিই গর্বিত। একজন শিল্পী হিসেবে আমি সবসময়ই সিনেমার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এর মধ্যে দিয়ে আমার পথচলা ও বিশ্বাসের মূল্যায়ন হয়েছে। আমি মনে করি, সমাজ ও মানুষের মধ্যে পরিবর্তন আনার শক্তি সিনেমার রয়েছে। সিনেমার বিষয়বস্তু পছন্দের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ অবদান রাখতে পারব।’

‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আয়ুষ্মান খুরানা। এরপর ‘দম লাগাকে হ্যায়সা’, ‘বেরেলি কি বারফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ফিফটিন–, ‘ড্রিম গার্ল’ ‘ শুভ মঙ্গল জ্যাদা সাবধান’, ‘বালা’র মতো ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। ‘আন্ধাধুন’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা আয়ুষ্মান খুরানা

আপডেট টাইম : ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০