ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্কুলছাত্রী হত্যা ও গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জাগপার নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক: সাভারে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

শোক প্রকাশ করে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, অবৈধ সরকারের অনুসারীরা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করার সাথে সাথে ধর্ষণও মহামারিতে পরিণত করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব মন্তব্য করেন।

তারা বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার বিরোধী দলকে ধ্বংস করতে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আর এই আইনের শাসনের অভাবের কারণেই আজ সরকারি ছাত্র সংগঠনের নেতারা সিলেটের এমসি কলেজে এক গৃহবধূকে গণধর্ষণ করার মতো দুঃসাহস দেখিয়েছে।

নেতৃদ্বয় বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার লক্ষেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

স্কুলছাত্রী হত্যা ও গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জাগপার নিন্দা

আপডেট টাইম : ০৮:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০