ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

দৃষ্টিপ্রতিবন্ধীরা পৃথিবী দেখবে বায়োনিক চোখ দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই উদ্ভাবনের ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও দেখতে পারবেন পৃথিবীর রঙ-রূপ।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর্থার লোরি বলেন, ‘আমাদের ডিজাইনটি ১৭২টি লাইটস্পট থেকে একটি প্যাটার্ন তৈরি করে, যা ব্যক্তিকে তথ্য সরবরাহ করে এবং তাকে ভেতর ও বাইরের পরিবেশে চলাচলের নির্দেশনা দেয়। এটি তাকে আশপাশের বস্তুর উপস্থিতি শনাক্তে সাহায্য করে।’

গবেষকরা জানিয়েছেন, তারা নিরাময় অযোগ্য নিউরোলজিক্যাল সমস্যায় সাহায্য করার মাধ্যমে জীবনকে আরেকটু সহজ করার উদ্দেশে তাদের এই গবেষণা কর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে চান।

খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াসহ প্রায় ২০০ ঘণ্টার পরীক্ষা চালানো হয় ভেড়ার ওপর। সেখানে সফলতা পাওয়ায় এখন গবেষকরা বিশ্বে প্রথমবারের মতো এই বায়োনিক চোখকে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে প্রস্তুতি নিচ্ছেন। এ পরীক্ষা মেলবোর্নে পরিচালিত হবে বলে তারা আশা করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

দৃষ্টিপ্রতিবন্ধীরা পৃথিবী দেখবে বায়োনিক চোখ দিয়ে

আপডেট টাইম : ১২:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০