ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এবার দল থেকেও বহিষ্কার হলেন খুলনা ছাত্রলীগ নেতা সুরজিত

নিজস্ব প্রতিবেদক: এবার দল থেকেও বহিষ্কার হলেন খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরজিত মণ্ডল।

শনিবার (৩ অক্টোবর) খুলনা জেলা ছাত্রলীদের সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

সুরজিত মণ্ডল খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার গোলক মণ্ডলের ছেলে।

খুলনা জেলা ছাত্রলীগের এই নেতা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার হয়ে বর্তমানে খুলনা জেলা কারাগারে রয়েছেন।

খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মো. হোসেন সাকের হত্যা মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে পিবিআই গত ২৭ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতে সুরজিত মণ্ডল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাকের হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই খুলনা’র পরিদর্শক একেএম মাহফুজুল হক বলেন, ব্যবসায়ী মো. হোসেন সাকের হত্যাকাণ্ডের পর তার ময়নাতদন্ত রিপোর্ট আসামিদের পক্ষে নিতে মিডিয়া হিসেবে কাজ করেছেন সুরজিৎ মণ্ডল। এ বিষয়ে তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুন্না বলেন, নানা রকমের সংগঠন বহিভূর্ত কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

এবার দল থেকেও বহিষ্কার হলেন খুলনা ছাত্রলীগ নেতা সুরজিত

আপডেট টাইম : ০২:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০