মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী আর নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

 

বিনোদন ডেস্ক: কালজয়ী সংগীতশিল্পী আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আড়াইটায় নগরীর রামপুরার ইয়ামাগাতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আবদুল আলীমের ছোট মেয়ের জামাই হিসান খান বাবু।

করোনা সংকট শুরুর দিকে স্ট্রোক করেন জমিলা আলীম। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। স্ট্রোক করার পর করোনার কারণে সুবিধামতো হাসপাতালে ভর্তি করাতে হিমশিম খাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। পরবর্তী ইয়ামাগাতা হাসপাতালে ভর্তি করানো হয় জমিলা আলীমকে।

নূরজাহান আলীমের বর হিসান খান বাবু বলেন—ইয়ামাগাতা হাসপাতালে চিকিৎসা চলছিল। এর আগে আইসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে নিয়ে আসা হয়। মাঝে বাসায়ও নিয়ে এসেছিলাম। কিন্তু এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে একই হাসপাতালে ভর্তি করি। গত দুদিন ধরে শারীরিক অবস্থা বেশি খারাপ হয়। গত পরশু (১২ অক্টোবর) দিন লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সোমবার রাতে কোনো রেসপন্স পাওয়া যায়নি।

আজ (১৩ অক্টোবর) সকালে জমিলা আলীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে খিলগাও জামে মসজিদে। জমিলা আলীমের মরদেহ নিয়ে দোহারের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার স্বজনেরা। দোহারের সুতার পাড়ায় জমিলা আলীমের বাবার বাড়ি। আজ বাদ জোহর জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আবদুল আলীম লোক সংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে যান। যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীত শিল্পী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com