ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় ল্যাবএইড হাসপাতালে যান তিনি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

রিজভীর সহধর্মিনী আঞ্জুমানারা বেগমের সঙ্গেও কথা বলেন মহাসচিব।

এ সময় দলের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।’

ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওনার হার্টঅ্যাটাক হয়েছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে ওঠার পর বুকে ব্যথা অনুভব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইডে নিয়ে যাওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০