ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

কণ্ঠশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: ভারতীয় কণ্ঠশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত। সম্প্রতি তার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে।

এদিকে কুমার শানুর স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে থাকেন। দীর্ঘ নয় মাস পর ১৪ অক্টোবর সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এই গায়ক। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে তা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে বোম্বে টাইমসকে কুমার শানু বলেন, ‘আমার স্ত্রী সালোনি, মেয়ে শ্যানন ও অ্যানাবেলের কাছে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, আগামী ২০ অক্টোবর তাদের সঙ্গে আমার জন্মদিন পালন করব। এরপর ডিসেম্বরে স্ত্রীর জন্মদিন পালন করে মুম্বাইয়ে ফিরব।

কুমার শানু করোনায় আক্রান্ত হওয়ার পর তার বিল্ডিংয়ের ফ্লোর সিলগালা করে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। পাশাপাশি অন্যান্য সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এই গায়কের স্ত্রী সালোনি বলেন, ‘যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী ৮ নভেম্বরের মধ্যে তিনি (কুমার শানু) যুক্তরাষ্ট্রে আসবেন। এখন তিনি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন। তিনি গত নয় মাস ধরে আমাদেরকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন। আর যদি তিনি আসতে না পারেন তাহলে আমরা মুম্বাইয়ে যাব। আগামীতে যত উৎসব আসছে সব উদযাপন করব।

দীর্ঘ ক্যারিয়ারে শ্রোতাদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন কুমার শানু। বিবিসির জরিপে সর্বকালের সেরা ৪০ টি বলিউড গানের মধ্যে ২৫ টি তার। এছাড়া ৩০ টি ভাষায় ২১ হাজারের উপর গান গেয়েছেন কুমার শানু। ১৯৯৩ সালে এক দিনে ২৮ টি গান রেকর্ড করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখিয়েছেন জনপ্রিয় এই গায়ক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

কণ্ঠশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০