ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

প্রয়াত ১৮ সাংবাদিককে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর এখন পর্যন্ত ১৮ সদস্যকে হারিয়েছে জাতীয় প্রেস ক্লাব। এদের বেশিরভাগই বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যান। তাদের স্মরণে স্মরণসভার আয়োজন করে প্রেস ক্লাব।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম।

প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্তের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক মাঈনুল ইসলাম, সদস্য কুদ্দুস আফ্রাদ, শাহনাজ বেগম প্রমুখ।

স্মরণসভায় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ করার চেয়ে হারানো সদস্যদের স্মরণ করা জরুরি। কারণ ক্লাবের সদস্য মৃত্যুবরণ করলে ক্লাব চত্বর থেকে তাদের বিদায় জানানো হয়। কিন্তু এবার করোনার কারণে তা সম্ভব হয়নি। তাই এ বছর হারানো সদস্যদের স্মরণ করা প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাদের স্মরণ করেই দায়িত্ব শেষ করছি না। প্রেস ক্লাব একটি পরিবার। ক্লাবের যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের পাশে ক্লাব সবসময় থাকবে।’

২০২০ সালে প্রেস ক্লাব হারিয়েছে যাদের

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ডিপি বড়ুয়া (দেবপ্রিয় বড়ুয়া) চলতি বছরের ৮ জুলাই মৃত্যুবরণ করেন।

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মারা যান ২৮ আগস্ট। তিনি ১৯৬৯ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নুরুদ্দিন ভূঁইয়া ৫ অক্টোবর মারা যান। তিনি তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক ইনকিলাবের চিফ রিপোর্টার ছিলেন।

৩১ আগস্ট মারা যান দৈনিক দেশবাংলার সম্পাদক ফেরদৌস আহমেদ কোরেশী।

দ্য নিউজ টুডে’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর পান্না গত ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সাব-এডিটর ফজলুন নাজিমা খানম মারা যান ২৭ জুলাই।

দৈনিক দিনকালের সাবেক বার্তা সম্পাদক ও কবি মুশাররাফ করিম ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

দৈনিক সংগ্রামের সাবেক মফস্বল সম্পাদক কাজী মো. শামসুল হুদা মারা যান ২৯ জুলাই।

৮ জুলাই মারা যান দৈনিক সকালের খবর ও দৈনিক আমার দিনের সাবেক সম্পাদক রাশীদ উন নবী।

দৈনিক বাংলাদেশ’র সাবেক প্রধান বার্তা সম্পাদক কবি মাশুক চৌধুরী ২৩ জুন মৃত্যুবরণ করেন।

দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাবেক বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান গত ১৭ জুলাই মারা যান।

ইংরেজি দৈনিক নিউ এজ-এর সহযোগী সম্পাদক রওশন উজ জামান মারা যান গত ৮ এপ্রিল।

এছাড়া সিনিয়র সাংবাদিক ফারুক কাজী গত ৩ জুলাই, আহসান হামিদ ১০ মার্চ, খোন্দকার মোজাম্মেল হক ২৯ জুন, খোন্দকার মুহিতুল ইসলাম ২৯ এপ্রিল, আবদুস শহিদ ২৩ আগস্ট এবং আসলাম রহমান গত ৭ মে মৃত্যুবরণ করেন।

সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের হারানোর বেদনা শেয়ার করেন। এ সময় সভাস্থলে উপস্থিত সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

প্রয়াত ১৮ সাংবাদিককে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভা

আপডেট টাইম : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০