ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বৃষ্টিতে স্বস্তি,এই স্বস্তি থাকতে পারে ঈদযাত্রাতেও

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:বাংলাদেশের বেশ কিছু স্থানে আজ শনিবার অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইতোমধ্যে শনিবার সকালে ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। গরমে অতিষ্ঠ দেশবাসী এতে অনেকটা স্বস্তি পেয়েছে। এই স্বস্তি থাকতে পারে ঈদযাত্রাতেও। কারণ, বৃষ্টি ঝরতে পারে ৫ জনু পর্যন্ত। তবে বেশি বৃষ্টি হলে তা আবার যাত্রীদের ভোগান্তিতেও ফেলতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৮ ঘণ্টার (গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আজ ও আগামীকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

সিনপটিক অবস্থা : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আর এমন না যে, সারাদিন একটানা বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ ভালোই থাকবে এই কয়েকদিন। স্থান ভেদে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশিও হতে পারে।’

বুধবার (২৯ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছিলেন, ‘আগামী মাসের (জুন) এক তারিখ থেকে বৃষ্টি বাড়বে। ১ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি বেশি থাকবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বৃষ্টিতে স্বস্তি,এই স্বস্তি থাকতে পারে ঈদযাত্রাতেও

আপডেট টাইম : ০২:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯