ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা। বর্তমানে তিনি ইরানের প্রযুক্তিতে নির্মিত হলিউড ধাঁচের সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটির অধিকাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। করোনার কারণে বাকিং অংশের শুটিং শেষ করা সম্ভব হয়নি। এবার আবারো শুরু হচ্ছের এর শুটিং।

‘দিন-দ্য ডে’ সিনেমাটির শুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরে ফাইট অনুশীলন করছেন অনন্ত জলিল। প্রস্তুতি শেষে আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন অনন্ত জলিল। এই লটে তুরস্কে ২০ দিনের শুটিং করবেন বলেন জানান এই নায়ক।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘করোনার কারণে ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিং সম্পন্ন করতে পারিনি। কিছু সিকোয়েন্স ও তিনটি গানের শুটিং বাকি আছে। এগুলো শেষ করতে আজ ২৫ অক্টোবর তুরস্ক যাবে শুটিং ইউনিট।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে অনন্ত জলিলের সফরসঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা বর্ষা এবং কোরিওগ্রাফার হাবিব রহমান। তিনটি গানের কোরিওগ্রাফি করছেন হাবিব।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্তর বিপরীতে অভিনয় করছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ‘দিন-দ্য ডে’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। এতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন অনন্ত-বর্ষা

আপডেট টাইম : ০১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০