ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মা হলেন অমৃতা রাও

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী অমৃতা রাও মা হয়েছেন। রবিবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অপারেশনের সময় সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল। মা ও ছেলে দুজনই এখন সুস্থ। ৭ বছর প্রেমের পর ২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা। বলিউড থেকেও কার্যত বিদায় নেন ‘বিবাহ’র নায়িকা। শেষবার ২০১৯ সালে ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গেছে এই অভিনেত্রীকে।

কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন অমৃতা। ভিডিওতে দেখা যায়, লাল শিফনের শাড়ি পরে আছেন তিনি। হালকা সাজ। তার ৯ মাসের গর্ভাবস্থাকে তিনি উপভোগ করছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।

শেয়ার ক্যাপশনে তিনি লেখেন, ‘নবরাত্রী এবং ন’মাস। আমি খুব ভাগ্যবান যে নবরাত্রীর সময়েই আমার পেটের সন্তানের বয়স ন’মাস। এই নয় দিন মা দুর্গাকে পূজা নিবেদন করা হয়। দেবী দুর্গার নয় অবতারের পূজা হয়। আমিও এক নতুন অবতারে নিজেকে দেখতে পাচ্ছি। আমার মাতৃ অবতার। আমি পৃথিবীর সব থেকে বড় শক্তিকে নিজের মধ্যে বড় হতে দিচ্ছি। আমার মা দুর্গা সব মা ও সন্তানদের মঙ্গল করুন। ভালো রাখুন।’

অমৃতার পোস্ট করা আরেকটি ছবিতে দেখা যায়, সাদা পোশাকে অমৃতা দু’হাতে জড়িয়ে আছেন বেবি বাম্প। পেছন থেকে তাকে আঁকড়ে আছেন আর জে আনমোল।

ছবির ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্য এটা ১০ মাস, কিন্তু আমাদের জন্য এটা ৯ মাস। সারপ্রাইজ, সারপ্রাইজ…আনমোল আর আমি ইতোমধ্যে ৯ মাসে পৌঁছে গিয়েছি। আমি আমার বন্ধু আর ফ্যানদের সঙ্গে এই খবরটি শেয়ার করতে নিতে পারে খুব আনন্দিত। আপনাদের কাছে এতদিন খবরটা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মা হলেন অমৃতা রাও

আপডেট টাইম : ১২:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০