ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

রাহুর দশা কাটছে না দেবের, এবারো যাত্রা ভঙ্গ

বিনোদন প্রতিবেদক: কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করলেও বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য একাধিকবার ঘোষণা দিলেও নানা কারণে থেমে গেছেন এই নায়ক।

সর্বশেষ চলতি মাসের ১ তারিখ থেকে দুবাইয়ে ‘কামান্ডো’ সিনেমার শুটিং করার কথা ছিল। কিন্তু তা আবারো পিছিয়ে গেছে বলে জানা যায়।

বছরের শুরুতে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল, বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন দেব। ঢাকায় এসে নিজেই এই সিনেমার ঘোষণা দেন। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন হুট করেই বদলে যায় সিদ্ধান্ত। ‘মিশন সিক্সটিন’ সিনেমা আপাতত নির্মিত হচ্ছে না।

এরপরে দেব একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘কমান্ডো’ সিনেমায় নাম লেখান। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন জাহারা মিতু। কিন্তু সিনেমাটি নিয়ে দেবের শনির দশা কাটছে-ই না। করোনার কারণে থমকে যায় এই সিনেমার কাজ। মাঝে কলকাতায় সিনেমাটির কাজ শুরু হয়। কিন্তু কিছুদিন শুটিং করার পর শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। এদিকে দুই দেশে দীর্ঘ আড়াই মাসের লকডাউন শেষে শুটিং করার অনুমতি মেলে। তবে বিমান উড়া নিয়ে নতুন বিড়ম্বনা শুরু হয়। বিমান না উড়ার কারণে দেব ঢাকায় আসতে পারেননি।

তখন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গন্যমাধ্যমকে বলেছিলেন, ‘‘সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। ‘কমান্ডো’ সিনেমার কাজ করোনার কারণে থেমে আছে। বিমান উড়লেই দেব ঢাকায় আসবে। একটানা এই সিনেমার শুটিং করে নতুন সিনেমায় হাত দেব।

দেবের আর ঢাকায় আসা হয়নি। সম্প্রতি চিত্রনায়ক শান্ত খান জানান, ১ নভেম্বর দুবাই যাবে সিনেমাটির শুটিং ইউনিট। অজানা কারণে এ যাত্রা ভঙ্গ হয়! জানা যায়, দেবের কারণেই এবারো পেছাতে হয়েছে সিনেমাটির শুটিং। আগামী ১৫ নভেম্বর ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব। সেখানে ‘কমান্ডো’ সিনেমার বাকি অংশের শুটিং হবে। এ বিষয়ে কথা বলতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাহুর দশা কাটছে না দেবের, এবারো যাত্রা ভঙ্গ

আপডেট টাইম : ০১:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০