ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেত্রী পরীমনি

বিনোদন প্রতিবেদক: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর নিকেতনে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’-এর দৃশ্যধারণের কাজ চলছিল। এর একটি দৃশ্যে লাঠিখেলার শুটিং করতে গিয়ে আহত হন পরীমনি।

সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ গণ্যমাধ্যমকে বলেন, গতকাল লাঠিখেলার একটি দৃশ্যের শুটিং করছিলাম। এ সময় হঠাৎ করে পরীমনির হাতে লাঠির আঘাত লাগে। বাম হাতটি সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। বিষয়টি দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। ইউনিটের সবাই পরীমনিকে সান্ত্বনা দিতে চলে আসেন। কিন্তু উল্টো পরীমনি সবাইকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন—‘এই দৃশ্যের শট শেষ করেই বিশ্রামে যাব।’ তার কথা অনুযায়ী ওই দৃশ্যের শট শেষ করি।

পরীমনি কাজের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ এ নির্মাতা। বিষয়টি উল্লেখ করে রাশিদ পলাশ বলেন—অনেকদিন ধরেই লাঠিখেলা আয়ত্ত করার চেষ্টা করছিলেন পরীমনি। তারপরও কীভাবে যেন তার হাতে চোট লেগে যায়। হাতে আঘাত পেয়েও দমে যাননি। কাজটুকু শেষ করার পরই বিশ্রামে যান। সত্যি তার কাজে আমরা পুরো ইউনিট মুগ্ধ!

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুটিং বন্ধ রেখেছেন পরিচালক। শুক্রবার থেকে আবার শুটিং শুরু করবেন। তবে পরীমনি শনিবার (৭ নভেম্বর) থেকে শুটিংয়ে অংশ নেবেন। রাশিদ পলাশ বলেন—আশা করছি, এরই মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন।

রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং গত ১ নভেম্বর থেকে উত্তরায় শুরু হয়। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। সিনেমাটির পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেত্রী পরীমনি

আপডেট টাইম : ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০