মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে ধর্ষণের ঘটনা নয়, বেড়েছে নথিভূক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বাধ্যতামূলক হচ্ছে ‘এ-চালান’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা ১৬-তে মরক্কো স্টারমারের ১৫ বিলিয়ন পাউন্ডের সামরিক পরিকল্পনায় কী রয়েছে এমপিওভুক্ত শিক্ষক একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক : রাষ্ট্রপতি ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ নাজিরপুর কলেজের নাম পুনরায় ‘শহিদ জিয়া কলেজ’ করার প্রজ্ঞাপন জারি

আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৯৮ বার পঠিত

আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গত ৩০ বছর ধরে বাংলাদেশে আসাবন খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসংস্থানসহ দেশের অন্যান্য শিল্প খাতের বিকাশেও ভূমিকা রয়েছে আবাসন খাতের। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতে আরও জোর দেওয়া উচিত।

 

আজ রবিবার রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীরা এই অভিমত প্রকাশ করেন। ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) বাংলাদেশ চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা সাদাত সেলিম, বিকেএমইএ প্রথম সহ-সভাপতি মো. হাতেম, রিহ্যাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সোহেল, আইআইসিসিআই সহ-সভাপতি সৈয়দ শামিম রেজা ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে (বা থেকে তৃতীয়) ক্রেস্ট তুলে দিচ্ছেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com