বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক

রাজনীতিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৭৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। রুপালি পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক। ব্যক্তি রজনীকান্তের ভক্ত সংখ্যাও কম নয়।

এদিকে কয়েকদিন আগে রাজনীতিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রজনীকান্ত। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্তরা। এ নিয়ে রোববার (১০ জানুয়ারি) চেন্নাইয়ের বেলুবার কোটামে মিছিল করেছেন এই অভিনেতার ভক্ত অনুরাগীরা। তারা রজনীকান্তকে রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করেন।
কিন্তু তার সিদ্ধান্ত অটল রয়েছেন এই অভিনেতা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা আপনাদের নেতার কথা শুনে এই মিছিলে যোগ দেননি তাদের বিশেষ ধন্যবাদ। কেন এখন রাজনীতিতে যোগ দিচ্ছি না সে প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছি। আমি ঘোষণা দিয়েছি। আমার বিশেষ অনুরোধ এ ধরনের মিছিল-মিটিং করে আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য জোর করবেন না এবং আমার যন্ত্রণা বাড়াবেন না।’

২০১৭ সালে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন রজনীকান্ত। এরপর থেকেই মাঠ পর্যায়ে কাজ করছিলেন রজনী মাক্কাল মন্দরাম গ্রুপ।

গত ২৫ ডিসেম্বর রজনীকান্তকে হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই অভিনেতার রক্তচাপের মাত্রা ওঠানামা করছিল। তবে তার অন্য কোনো সমস্যা ছিল না। এরপর ২৭ ডিসেম্বর বাড়ি ফেরেন তিনি। ২৯ ডিসেম্বর রজনীকান্ত জানান, তিনি আর রাজনীতিতে যোগ দিবেন না।
এক বিবৃতি তিনি বলেন, ‘কেবল আমিই জানি এই সিদ্ধান্তের পিছনে লুকোনো যন্ত্রণা। দল গঠনের পর যদি আমি শুধু মিডিয়া ও সোশ্যালমিডিয়ার মাধ্যমে প্রচার করি তাহলে মানুষের মনে রাজনৈতিক প্রভাব ফেলতে পারব না। পাশাপাশি নির্বাচনেও জয় পাব না। অভিজ্ঞ রাজনীতিবিদরা বিষয়টি কখনোই অস্বীকার করতে পারবেন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com