ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শুটিং সেটে ঘুমিয়ে পড়লেন অভিনেত্রী রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক : শুটিং সেটের ফ্লোরে বসে আছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার পরনে হালকা আকাশি রঙের ওয়েস্টার্ন ড্রেস। চোখে-মুখে লেগে আছে ক্লান্তির ছাপ। এর মধ্যে তার চোখের পাতা বন্ধ হয়ে আসে। খানিক সময়ের জন্য ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু ঘুমের কারণে শরীর যখন পড়ে যাচ্ছিল, ঠিক তখনই আতকে ওঠেন রাধিকা।

দৃশ্যটি তার সামনে দাঁড়িয়ে শুটিং সেটের কেউ ধারণ করছিলেন। ঘুম ভাঙতেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন, তেমনি আবার হেসে ওঠেন এই নায়িকা। ভিডিওটি রাধিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—‘প্লেনের ক্লান্তি। বহুদিন পর মুম্বাই ও শুটিংয়ে ফিরে এলাম।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ভিডিওটি পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে এতে রিঅ্যাক্ট পড়ে ৩ লাখ ২০ হাজারের বেশি। যা এখন রীতিমতো ভাইরাল।

করোনা সংকটের কারণে দীর্ঘদিন ভারতে লকডাউন ছিল। লকডাউনের পুরো সময়ে একবার তাকে বাড়ির বাইরে আসতে দেখা গিয়েছিল, তা-ও ডাক্তার দেখানোর জন্য। এছাড়া বাড়িতেই সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। লকডাউন তুলে নিয়েছে ভারত সরকার। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক! বলিউড বা টলিউডে শুটিং শুরু হয়েছে। অন্যদের মতো রাধিকাও নিজ ভুবনে ফিরছেন। জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি একটি ফটোশুটের সেট থেকে ধারণ করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শুটিং সেটে ঘুমিয়ে পড়লেন অভিনেত্রী রাধিকা আপ্তে

আপডেট টাইম : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১