ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

যা করতে হবে মোবাইল কেনার আগে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আগামী ১ জুলাই থেকে যেকোনও মাধ্যম থেকে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল ফোন সেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা কয়েকটি পদক্ষেপ অনুসরণ করে যাচাই করতে হবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, হ্যান্ডসেট কেনার রশিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোনটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কেওয়াইডি লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আএমইআই নম্বরটি লিখতে হবে।

ধাপ-২: আএমইআই নম্বরটি লেখার পরে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানা যাবে।

প্রসঙ্গত, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে। এনইআইআর -এ গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বর (এমএসআইএসডিএন) -এর সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে। গ্রাহক বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট ৩০ জুন তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে ১ জুলাই থেকে সেটগুলো বন্ধ হবে না। ১ জুলাই থেকে নতুন যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হবে তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে এনইআইআর’র মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। যেসব হ্যান্ডসেট বৈধ হবে না সেগুলো সম্পর্কে গ্রাহককে এসএমএস’র মাধ্যমে জানানো হবে এবং পরীক্ষাকালীন তিন মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা

যা করতে হবে মোবাইল কেনার আগে

আপডেট টাইম : ০৯:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১