বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

উওরায় সাহারা খাতুনের প্রথম শাহাদাৎ বার্ষিকীর স্বরন সভা

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো হাবিব হাসান বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। যে কোন মূল্যে সাহারা খাতুনের কাজ গুলো শেষ করা হবে।

শনিবার রাতে রাজধানীর উওরা ৫ নং সেক্টর আহালিয়া এমপির নিজ বাসভবনে সাবেক প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্বরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মো হাবিব হাসান বলেন, সাহারা খাতুন ছিলেন একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি ছিলেন দেশের মাটি ও মানুষের নেতা। আমরা তাকে কখনও ভুলবো না। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার বর্গ এবং এডভোকেট সাহারা খাতুনকে আমরা শ্রদ্ধার সাথে স্বরন করছি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মো, নাজিম উদ্দীন, এান বিষয়ক সম্পাদক এইচ এম মাহাবুব, সদস্য রবিউল ইসলাম রবি, ঢাকা উওর সিটি করপোরেশন (ডিএনসিসির) ১ নং কাউন্সিল আলহাজ আফসার উদ্দিন খান,
৪৬ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মো, জাইদুল ইসলাম মোল্লা, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো, মোতালেব মিয়া, ৫২ নং ওয়ার্ড কাউন্সিল মো, ফরিদ হোসেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল বীর মুক্তিযুদ্বা মো, আলহাজ্ব নাসির উদ্দীন, উওরা পূর্ব থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো, মতিউল হক মতি, ষুগ্ন সাধারন সম্পাদক মো, নুরুল আমিন নুরু, খিলক্ষেত থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মো আসলাম উদ্দীন, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো শাহজাহান ভুইয়া, তুরাগ থানা আওয়ামী লীগের ষুগ্ন সাধারন সম্পাদক ওসমান গনি ট্রফি, আওয়ামীলীগ নেতা এ কে আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ সহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ অখশ গ্রহন করেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com