ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

ময়মনসিংহ ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ডেঙ্গু বিষয়ক ফোকাল পারসন ডা. হরিমোহন পন্ডিত নিউটন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাসপাতালের তৃতীয়তলার ১৫ নম্বর মেডিসিন ইউনিটে জেলার ঈশ্বরগঞ্জের অ্যাডভোকেট আতিকুর রহমান (৪০), মহানগরীর নওমহল এলাকার খায়রুল বাসার (৪০), সদরের পরানগঞ্জের ভ্যানচালক ওহাব আলী (৬৫) ও ১৪ নম্বর ওয়ার্ডে এক মেডিক্যাল শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত আক্রান্ত হয়ে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডা. হরিমোহন পন্ডিত নিউটন আরও জানান, ডেঙ্গু আক্রান্ত মেডিক্যাল শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হওয়ায় তাকে রিলিজ দেওয়া হবে। অপর ডেঙ্গু রোগীদের মশারি টানিয়ে সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু রোগী অ্যাডভোকেট আতিকুর রহমান জানান, তিনি ঢাকার উত্তরায় বসবাস করেন। গত ২২ জুলাই তার শরীরে জ্বর অনুভূত হয়। শারীরিক অবস্থা খারাপ হলে গত ২৭ জুলাই ময়মনসিংহে এসে হাসপাতালের ১৫ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানান তিনি।

রোগী ভ্যানচালক ওহাব আলী জানান, তিনি ঢাকার উত্তরখান এলাকায় ভ্যান চালান। শরীরে ব্যথা ও জ্বর দেখা দেওয়ায় প্রথমে উত্তরার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি থেকে চিকিৎসা নেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ জুলাই ময়মনসিংহে এসে চিকিৎসা নিচ্ছেন।

অপর রোগী খায়রুল বাশার বনশ্রীতে জনতা ব্যাংকে কর্মরত। তিনি গত ২৮ জুলাই ডেঙ্গু রোগে আক্রান্ত হলে রাতেই ময়মনসিংহে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মেডিক্যাল শিক্ষার্থী ময়মনসিংহে থেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল শিক্ষার্থীর নাম ও ঠিকানা বলতে রাজি হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

ময়মনসিংহ ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৮:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১