রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানে বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

যেভাবে ঘরে রাঁধবেন সুস্বাদু নেহারি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : গরুর পায়া বা নেহারি একটি সুস্বাদু খাবার। লুচি কিংবা রুটির সাথে নেহারি খেতে কিন্তু দারুন মজাদার। আজ থাকছে নেহারি রান্নার রেসিপি।

উপকরণ
গরু অথবা খাসির পায়ের নিচের অংশ- ২ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
আস্ত রসুনের কোয়া- আধা কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
কাঁচামরিচ- ৫/৬টি (কুচি)
তেজপাতা- ২/৩টি
ছোট এলাচ- ৪/৫টি
বড় এলাচ- ২টি
স্টার মসলা- ২টি
লবঙ্গ- ১০/১২টি
দারুচিনি- ২/৩ টুকরা
শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনে গুঁড়া- ১ টেবিল চামচ
লবণ- ১ টেবিল চামচ অথবা স্বাদ মতো
তেল- আধা কাপ
গোলমরিচ- ২০টি
পোস্ত বাটা- ১ টেবিল চামচ
বাদাম বাটা- ২ টেবিল চামচ
বাগারের উপকরণ
তেল- ১/৪ কাপ
পেঁয়াজ- আধা কাপ (কুচি)
রসুন কুচি- ১ টেবিল চামচ
শুকনা মরিচ- ৪/৫টি
আদা কুচি- ১ চা চামচ
গরম মসলা- আধা চা চামচ
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
গরুর পায়ের টুকরা প্রেসার কুকারে দিয়ে দিন। পোস্ত বাটা ও বাদাম বাটা বাদে বাকি সব মসলা একে একে দিয়ে পরিমাণমত পানি দিন। (একবারে বেশি পানি দিলে প্রেসারের সিটি উঠলে মসলা বের হয়ে যেতে পারে)। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলায় দিয়ে দিন প্রেসার কুকার। চুলার জ্বাল বাড়িয়ে ১ ঘণ্টা চুলায় রাখুন। খাসির পা হলে আধা ঘণ্টা রাখতে হবে। প্রেসার কুকার থেকে নামানোর আগে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে।
নেহারি সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে আরেকটি ছড়ানো পাত্রে ঢালুন মসলাসহ । পাত্রটি চুলায় দিয়ে পোস্ত বাটা ও বাদাম বাটা দিন। পেঁয়াজ গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে কষান। চুলার জ্বাল জোরে থাকবে।
আরেকটি প্যানে বাগারের জন্য তেল দিন। পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসলে রসুন কুচি দিন। ভালো করে নাড়ুন। আদা কুচি ও শুকনা মরিচ দিন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে ২ চা চামচ নেহারির ঝোল দিয়ে ঢেকে দিন প্যান। ২ মিনিট পর ঢাকনা খুলে বাকি নেহারিটুকু ঢেলে দিন। বলক উঠলে গরম মসলার গুঁড়া ও জিরার গুঁড়ার দিয়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমাবেন না। ৫ মিনিট পর চুলা বন্ধ করে অপেক্ষা করুন মিনিট পাঁচেক। নেড়ে পরিবেশনের পাত্রে ঢালুন। পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার নেহারি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com