ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন আজ বিকেলে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’ এর পুরস্কার প্রদান করা হবে আজ (বুধবার)। এবারের প্রতিযোগিতায় সারাদেশের এক হাজারেরও বেশি শিশু-কিশোর অংশ নেয়।

এ উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশুসাহিত্যক আনজীর লিটন জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের কর্মসূচি হিসেবে অন্যান্য বারের মতো চলতি বছরও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলার শাখার ব্যবস্থাপনায় ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের এক হাজারের বেশি শিশু অংশ নেয়। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে সম্প্রতি ঢাকায় শিশু একাডেমিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শিশু একাডেমি থেকে জানানো হয়, অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ‘আমার কথা শোনো ’শীর্ষক একটি ভিডিও প্রদর্শন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

রাষ্ট্রপতি শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন আজ বিকেলে

আপডেট টাইম : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯