ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

রাষ্ট্রপতি শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন আজ বিকেলে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’ এর পুরস্কার প্রদান করা হবে আজ (বুধবার)। এবারের প্রতিযোগিতায় সারাদেশের এক হাজারেরও বেশি শিশু-কিশোর অংশ নেয়।

এ উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশুসাহিত্যক আনজীর লিটন জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের কর্মসূচি হিসেবে অন্যান্য বারের মতো চলতি বছরও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলার শাখার ব্যবস্থাপনায় ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’ অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের এক হাজারের বেশি শিশু অংশ নেয়। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে সম্প্রতি ঢাকায় শিশু একাডেমিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শিশু একাডেমি থেকে জানানো হয়, অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ‘আমার কথা শোনো ’শীর্ষক একটি ভিডিও প্রদর্শন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন

রাষ্ট্রপতি শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন আজ বিকেলে

আপডেট টাইম : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯