ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কারাগারে আ.লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি আনিসুল ইসলাম রাজা (৪২) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার মিটফোর্ড হাসপাতা‌লে তার মৃত্যু হয়েছে।

বুধবার (০১ সেপ্টেম্বর ) দুপুরে টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আনিসুল ইসলাম রাজা টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলাম মোতালেবের ছেলে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৪ সালের আগস্ট থেকে রাজা টাঙ্গাইল কারাগারে ছিলেন। গত আগস্টের মাঝামাঝি রাজার পেট ফুলে যায়। প্রথমে কারাগারের চিকিৎসক এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। জেনারেল হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

গত ১৮ আগস্ট তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই কারাগারের হেফাজতে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে ওই হাসপাতালেই মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় রাজাকে ২০১৪ সালের ১৪ আগস্ট গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তিনি এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কারাগারে আ.লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামির মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১