ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

রামেকের করোনা ইউনিটে ১০৩ জনের মৃত্যু ১৬ দিনে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে ছয়জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে রামেকের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২২ জন ভর্তি আছেন। করোনা নিয়ে ভর্তি ৪২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৫৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে নয় জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৫৮ জনের। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

রামেকের করোনা ইউনিটে ১০৩ জনের মৃত্যু ১৬ দিনে

আপডেট টাইম : ১০:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১