ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পল্টন এলাকার পৃথক জায়গা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা : রাজধানীর পল্টন এলাকার পৃথক জায়গা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। তারা হলেন- সোহাগ সিকদার (৪৫) ও অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধী (৪২)।

মঙ্গলবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে নাইট অ্যাঙ্গেল মোড় এলাকার ফুটপাত থেকে সোহাগ সিকদারের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিহতের ভাই রবি সিকদার বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। আমার ভাই ওই এলাকায় রিকশা চালাতেন।

তিনি আরও জানান, নিহত সোহাগ সিকদার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পশ্চিম চন্দ্রপাড়া গ্রামের মো. ইব্রাহিম শিকদারের ছেলে। নিহতের পরিবার গ্রামের বাড়িতে থাকেন।

অন্যদিকে পল্টনের স্টেডিয়ামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরশেল আহমেদ জানান, খবর পেয়ে পল্টনের স্টেডিয়ামের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানতে পারি ওই ব্যক্তি একজন প্রতিবন্ধী। তিনি ওই এলাকায় থাকতেন এবং ঘুমাতেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

পল্টন এলাকার পৃথক জায়গা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১