ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

আবারও কাঁদলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : নিজেদের হারিয়ে খুঁজছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখা যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিংবা স্প্যানিশ লা লিগায়। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা, ড্র-ই হয়েছে তিনটি ম্যাচ।

বৃহস্পতিবার রাতে তুলনামূলক দুর্বল দল কাদিজের বিপক্ষে আরও একবার ড্র করেছে বার্সেলোনা। গত মৌসুমে নিজেদের ঘরের মাঠ কিংবা কাদিজের মাঠ- দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি কাতালান ক্লাবটি। এবার নতুন মৌসুমেও ম্যাচটি হয়েছে গোলশূন্য।
কাদিজের মাঠে খেলতে গিয়ে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বার্সেলোনার। পুরো ম্যাচে প্রায় ৭০ ভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। কিন্তু সে অর্থে কাদিজের রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি বার্সা।

সারা ম্যাচে মাত্র ৬টি ছট করতে পেরেছেন মেমফিস ডিপাই, লুক ডি ইয়ংরা। যার মধ্যে মাত্র ২টি ছিলো লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৩টি শট করে কাদিজ, ৩টি রাখে লক্ষ্যেও। বার্সেলোনার নেহায়েত সৌভাগ্য, কোনো গোল হজম করতে হয়নি।

ম্যাচের ৬৫ মিনিটেই বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং। যার ফলে পরের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। অবশ্য ডি ইয়ংয়ের হলুদ কার্ডটি নিয়ে সংশয়ের জায়গা ছিলো অনেক।

এই হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

আবারও কাঁদলো বার্সেলোনা

আপডেট টাইম : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১