ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল ‘৬৪ জনের ওপর’

গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে ট্রায়ালের (পরীক্ষামূলক প্রয়োগ) প্রথম ধাপে ৬৪ জনের ওপর পরীক্ষা করার অনুমতি পাওয়া গেছে।

বঙ্গভ্যাক্স টিকার সিআরও (ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী প্রতিষ্ঠান) হিসেবে কাজ করছে ক্লিনিক্যাল রিসার্স অর্গানাইজেশন লিমিটেড।

গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গভ্যাক্স টিকার প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগে ৬৪ জনের ওপর পরীক্ষা করার অনুমোদন পাওয়া গেছে। প্রয়োগ করা হবে প্রাপ্তবয়স্কদের ওপর, যাদের কোনো রোগ নেই।

এই স্যাম্পল সাইজ ফাইজার এবং মডার্নার টিকার স্যাম্পল সাইজের সমান। আর ট্রায়ালটা হবে সবর্জনস্বীকৃত হাসপাতালেই।

চূড়ান্ত অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে পারবেন জানিয়ে বিএসএমএমইউর ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে’ প্রধান বলেন, এখন পর্যন্ত আমাদের যে পরিকল্পনা, তাতে বিএসএমএমইউতে এ টিকা প্রয়োগ করা হবে।

গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি। যার ফলে এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। বঙ্গভ্যাক্স টিকাটি এক ডোজের। অনুমোদন পেলে বিদেশেও এ টিকার চাহিদা তৈরি হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল ‘৬৪ জনের ওপর’

আপডেট টাইম : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১