ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়াল

পুরো ম্যাচে আধিপত্য রেখেও ফল নিজেদের পক্ষে আনতে পারল না জুভেন্টাস। শেষ দিকে ১৩ মিনিটের মধ্যে ম্যাচের ভাগ্য গড়ে দেয় ভিয়ারিয়াল। ১৩ মিনিটের মধ্যে পরপর তিনবার জুভেন্টাসের জালে বল পাঠিয়ে ইতালির ক্লাবটিকে বিদায়ের টিকেট ধরিয়ে দেয় ভিয়ারিয়াল। স্বস্তির জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। এর আগে প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠল ভিয়ারিয়াল।

কাল পুরো ম্যাচ জুড়েই ছিল উত্তেজনার আভাস। কিন্তু বল দখল ও আক্রমণ—দুটোতেই এগিয়ে ছিল জুভেন্টাস। এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচ ড্রয়ের দিকে গড়াবে। কিন্তু শেষ দিকে চিত্র পাল্টে যায়।

ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় ভিয়ারিয়াল। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন মরেনো।

এর সাত মিনিট পর জুভেন্টাসকে স্তব্ধ করে ব্যবধান দ্বিগুণ করেন পাও তরেস। আর শেষ দিকে ফের স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন দানজুমার। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়াল

আপডেট টাইম : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২