ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

 ডেনমার্কে বিশেষভাবে দেশটির প্রতিরক্ষা শিল্পে, নাশকতামূলক অভিযান চালানোর জন্য রাশিয়া ‘সক্রিয়ভাবে’ প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ডেনমার্কের গোয়েন্দা সংস্থার প্রধান। ডেনমার্কের গোয়েন্দা বিভাগের প্রধান এমিল গ্রেসহোম বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জার্মানিতে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন খুঁজে পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব এবং নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার পর এই সতর্কতা দেওয়া হলো। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন, ওই ঘটনায় ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের’ আলামত রয়েছে।

২০২২ সালে ক্রেমলিনের শুরু করা ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে রুশ বাহিনী অগ্রগতি থমকে যাওয়ার মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের ইউক্রেনপন্থী দেশগুলোর বিরুদ্ধে নাশকতামূলক হামলা বাড়ানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গ্রেসহোম সংবাদপত্র বের্লিংস্কেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়ানরা ডেনমার্কের প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্যবস্তু  করে নাশকতামূলক অভিযান চালানোর জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।’

তিনি সম্প্রচারমাধ্যম টিভি২-কে বলেন, ‘প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য, ব্যাপক অর্থে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা নিজেদের সুরক্ষা দিতে পারে।’ তিনি বলেন, ‘এই খাতের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’

গ্রেসহোমের মতে, রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো নাশকতামূলক অভিযানের জন্য ‘একেবারে সাধারণ ডেনমার্কের নাগরিকদের’ নিয়োগের চেষ্টা করছে। এসব অভিযানের মধ্যে কোনো স্থাপনার ছবি তোলা, সেখানে প্রবেশের সুযোগ এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও তা জানানো থাকতে পারে। তিনি বের্লিংস্কেকে বলেন, ‘আমরা এসব পদ্ধতির কথা বলছি, কারণ এগুলো কোনো গুপ্তচরবৃত্তির সিনেমার দৃশ্যের মতো দেখতে হবে না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

আপডেট টাইম : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬