ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

শেষ ম্যাচে ধোনিদের হারিয়ে রাজস্থানের প্লে অফ নিশ্চিত

টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিদায়ঘণ্টা আরো আগেই বেজেছিল। তবে রাজস্থান রয়্যালসের সামনে সুযোগ ছিল প্লে-অফ নিশ্চিত করার। লিগ পর্বে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে তা-ই করলো রাজস্থান।

শুক্রবার রাতে মুম্বাইর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা হজম করে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের (২) উইকেট হারায় দলটি। এরপর ব্যক্তিগত ১৬ রানে আউট হন ডেভন কনওয়ে। আসা-যাওয়ার মহড়ায় ছিলেন নারায়ন জগদিশান (১) ও আম্বাতি রাইডুর (৩) মতো টপঅর্ডার ব্যাটাররাও।

এরপরই শুরু হয় মঈন শো। ইংলিশ এ অলরাউন্ডার ৫৭ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংস খেলেন। ১৩টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। তার ব্যাটে ভর করেই চেন্নাই ৬ উইকেটে ১৫০ রান তোলে।

বল হাতে ওবেড ম্যাককয় ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন। এতেই ২৬ উইকেট শিকার করে আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে ওঠে যান চাহাল।

আর ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রাজস্থান। ব্যাট হাতে অভিজ্ঞ অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন। শুরুর দিকে ৪৪ বলে ৮টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করেন যশস্বী জয়সাল।

চেন্নাইয়ের হয়ে বল হাতে ২টি উইকেট নেন প্রশান্ত সোলানকি। ম্যাচসেরা হন অশ্বিন। এ জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করলো রাজস্থান। চলতি আসরে এ পর্যন্ত ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট ও নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে এখন অশ্বিন-চাহালরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শেষ ম্যাচে ধোনিদের হারিয়ে রাজস্থানের প্লে অফ নিশ্চিত

আপডেট টাইম : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২