ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা রিজভিঃ জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি রংপুরে সাংবাদিক উৎস হত্যা : একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিচারকদের জন্য এআই ব্যবহারে সতর্ক করলেন আইনমন্ত্রী দুই দিনে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দরজা খুলেছে : রুহুল কবির রিজভী

দুই দিনে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে টানা অভিযানে বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি ও মাদারবোর্ড, বিদেশি মদ এবং স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে যাত্রীদের ব্যাগেজ ও গ্রিন চ্যানেলে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এনবিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি অভিযান পরিচালনা করা হয়।

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশী চালান।

এ সময় যাত্রী এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টুন ও মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টুন, মোট ৪৮১ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিনে ব্যাংকক থেকে আগত টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো ও ১৭টি অনর ২০০ মডেলের মোবাইল রয়েছে। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

ওই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি ও ৯৫০ পিস ডিসপ্লেসহ মাদারবোর্ড জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা ও মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে তিন লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

এনবিআর জানায়, ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আগত গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টুন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিল ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডির হিসাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের এসব অভিযানে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক

দুই দিনে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট টাইম : ০৪:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬